রেডিওর তিলাওয়াত শুনে শুরু, শেষেই মুখস্থ হলো পুরো কোরআন
পড়তে বা লিখতে না জেনেও কেবল রেডিওতে তিলাওয়াত শুনে শুনে পুরো ৩০ পারা পবিত্র কোরআন মুখস্থ করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন মিশরের ৭১ বছর বয়সী সানা আবদেল সাত্তার। ছোটবেলা থেকেই রেডিওতে তিলাওয়াত শোনার প্রবল অনুরাগ থেকে তরুণ বয়সে কোরআন হিফজ শুরু করলেও পারিবারিক নানা ব্যস্ততা ও প্রতিকূলতায় তাঁর সে প্রচেষ্টা বারবার থমকে গিয়েছিল। তবে দীর্ঘ সাধনা ও অদম্য ইচ্ছাশক্তির জোরে ৭১ বছর বয়সে এসে অবশেষে তিনি পুরো কোরআন হিফজ সম্পন্ন করেন। সম্প্রতি এক বিশেষ বৈঠকে তিনি ফজরের নামাজ থেকে মাগরিব পর্যন্ত টানা প্রায় ১৪ ঘণ্টা মুখস্থ তিলাওয়াত করে পুরো কোরআন শুনিয়ে সবাইকে তাক লাগিয়ে দেন।