লুৎফুজ্জামান বাবরের অর্থায়নে ওমরাহ পালনে সৌদি গেলেন বিএনপির ৪৭ নেতাকর্মী

নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের ব্যক্তিগত অর্থায়নে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব গেছেন বিএনপি ও অঙ্গ-সংগঠনের ৪৭ জন নেতাকর্মী। স্থানীয় নেতাকর্মীদের মাঝে ধর্মীয় অনুশাসন ও মূল্যবোধ জাগ্রত করার লক্ষ্যে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যহীনভাবে তিনি এ উদ্যোগ গ্রহণ করেছেন বলে জানান। বিদায়কালে নেতাকর্মীরা তাঁর এই মহতী উদ্যোগের জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। ওমরাহ পালন শেষে আগামী ৪ অক্টোবর তাঁদের দেশে ফেরার কথা রয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান