ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ উদ্যোগে যোগ দিল ফিনল্যান্ড: ইউরোপের নিরাপত্তায় নতুন পদক্ষেপ
ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ উদ্যোগে যোগ দিল ফিনল্যান্ড: ইউরোপের নিরাপত্তায় নতুন পদক্ষেপ
ইউরোপ মহাদেশের নিরাপত্তা জোরদার এবং নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা স্বাবলম্বী করার লক্ষ্যে ফ্রান্সের পারমাণবিক প্রতিরোধ উদ্যোগে ('ফরোয়ার্ড নিউক্লিয়ার ডিটারেন্স ইনিশিয়েটিভ') আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছে ফিনল্যান্ড। ডোনাল্ড ট্রাম্পের ইউরোপের নিরাপত্তা প্রতিশ্রুতি নিয়ে সংশয় প্রকাশ এবং ইউক্রেন যুদ্ধের নিরাপত্তা ঝুঁকির প্রেক্ষাপটে ফ্রান্সের এই উদ্যোগে অংশ নেওয়ার কথা যৌথভাবে নিশ্চিত করেছেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান।