খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘আমরা রাস্তায় অভূতপূর্ব সাড়া পেয়েছি। মানুষ আমাদের গাড়ি থামাচ্ছে, আমাদের সঙ্গে কুশল বিনিময় করছে এবং নিজেদের সমস্যার কথা বলছে। মানুষের ঘরে বিদ্যুৎ, গ্যাস ও তেল নেই। মানুষ কাজ পাচ্ছে না। এই সরকারের ওপর মানুষ বিরক্ত। এই সরকার দেশ পরিচালনায় বিগত ছয় মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যা প্রতিশ্রুতি দিয়েছে, কিছুই পূরণ করতে পারেনি।’নাহিদ ইসলাম বলেন, ‘এই লংমার্চ ছয়টা দাবিতে। আজকে লংমার্চে আমরা এসেছি। হয়তো খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেব। আপনারা সেখানে যাবেন। যেভাবে ২০২৪ সালের ৫ আগস্ট আমরা ঢাকায় এসেছি, ঠিক একইভাবে ঢাকায় আসার আমন্ত্রণ জানাচ্ছি।’

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান