চুয়াডাঙ্গায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মহিলা মাদ্রাসার ‘বড় হুজুর’ আটক
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে আবুল কালাম আজাদ নামে একটি কওমি মহিলা মাদরাসার বড় হুজুরকে (শিক্ষক) আটক করেছে পুলিশ।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার জামজামি ইউনিয়নের চরপাড়া জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসা থেকে তাকে আটক করা হয়।স্থানীয়রা জানান, জামিয়া ইসলামীয়া কওমি মহিলা মাদরাসায় পুরুষ ও মহিলা শাখার পাশাপাশি আবাসিক ও কিন্ডারগার্টেন শাখা রয়েছে। এর আবাসিক শাখায় শতাধিক ছাত্রী লেখাপড়া করে। আবুল কালাম আজাদ প্রায় ১৫ বছর ধরে ওই মাদরাসায় ‘বড় হুজুর’ হিসেবে দায়িত্ব পালন করছেন। তার স্ত্রীও মাদরাসার মহিলা শাখায় শিক্ষক হিসেবে কর্মরতআলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল বলেন, ভুক্তভোগী ছাত্রীর পিতা বাদী হয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তকে আটক করা হয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।