পদবিতে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ না লেখার নির্দেশনা তারেক রহমানের
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং মন্ত্রীদের পদবির আগে ‘মহামান্য’ বা ‘মাননীয়’ বিশেষণ ব্যবহার না করার স্পষ্ট নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রশাসনিক চর্চা থেকে তোষামোদি সংস্কৃতি দূর করতে এবং সাধারণ জনগণের সাথে সরকারি পদের কৃত্রিম ব্যবধান কমানোর লক্ষ্যেই এই বার্তা দেওয়া হয়েছে। নতুন এই সিদ্ধান্তের ফলে এখন থেকে প্রাতিষ্ঠানিক বা দাপ্তরিক যোগাযোগ ও সম্বোধনে অহেতুক অলংকারিক শব্দের বদলে সরাসরি পদবি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করা হচ্ছে।