লিফট ব্যবহার না করে সিঁড়ি বেয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে লিফট ব্যবহার না করে সিঁড়ি হেঁটে ষষ্ঠ তলায় উঠেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে দেশের কৃষি খাতের সার্বিক পরিস্থিতি, কৃষকদের স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় এবং কৃষি মন্ত্রণালয়ের চলমান ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর নিরাপত্তাকর্মী ও সংশ্লিষ্ট কর্মকর্তারাও সিঁড়ি বেয়ে ষষ্ঠ তলায় পৌঁছান। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান