আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৮৮ কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের প্রাথমিক প্রমাণ পেয়েছে দুদকদুদকের মুখপাত্র আকতারুল ইসলাম

১৮৮ জন কর্মকর্তার বদলিতে অর্থ লেনদেনের অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে প্রাথমিক প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থার মুখপাত্র আকতারুল ইসলাম তথ্যটির সত্যতা নিশ্চিত করে জানান, যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তাদের বদলি, বিভিন্ন পদে নিয়োগ, পদায়ন এবং কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে অবৈধ আর্থিক লেনদেনের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।
​অভিযুক্তদের তালিকায় আসিফ মাহমুদ ছাড়াও রয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তৎকালীন সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব ড. শেখ মোহাম্মদ জুবায়েদ হোসেন এবং উপসচিব মো. মাসুম আহমেদ। এ ঘটনার বিশদ অনুসন্ধান ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে দুদকের উপ-পরিচালক জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান