পড়তে-লিখতে না জানা বাবা৭ বছর ধরে প্রতিদিন ২৪ কি.মি.যাতায়াত করেছেন, শুধু মেয়েরা যেন একদিন ডাক্তার হতে পারে!
আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের দিনমজুর মিয়া খান নিজে কখনো স্কুলে যাওয়ার সুযোগ পাননি, পড়তে বা লিখতেও জানেন না; অথচ মেয়েদের ডাক্তার বানানোর স্বপ্ন নিয়ে টানা ৭ বছর ধরে প্রতিদিন ২৪ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন তিনি। ১২ কিলোমিটার দূরের স্কুলে মেয়েদের পৌঁছে দিয়ে বাইরে টানা ৪-৫ ঘণ্টা অপেক্ষা করে আবার তাদের বাড়ি নিয়ে আসতেন, যেন চরম দারিদ্র্য বা দূরত্বের অজুহাত মেয়েদের শিক্ষার পথ রুদ্ধ করতে না পারে। নিরক্ষর হয়েও নিজের তিন মেয়ের হাতে শিক্ষার আলো তুলে দেওয়ার এই অনন্য সংগ্রাম আজ সমাজ ও নাগরিক সমাজের জন্য এক বড় বার্তা—ইচ্ছাশক্তি আর সন্তানের সুন্দর ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা থাকলে কোনো প্রতিকূলতাই বাধা হয়ে দাঁড়াতে পারে না। মিয়া খানের এই অদম্য পিতৃত্ব কেবল এক বাবার গল্প নয়, বরং বৈশ্বিক সমাজব্যবস্থায় কন্যাশিশু শিক্ষা ও অভিভাবকত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত।