হাসিনাকে ‘বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘বিশ্বের সেরা ভিলেন অভিনেত্রী’ বলে আখ্যায়িত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। ভোলার লালমোহনে এক মতবিনিময় সভায় তিনি মন্তব্য করেন, গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের গণভবনে ডেকে এনে মিথ্যা সান্ত্বনা ও আশ্বাসের অন্তরালে মূলত হিংস্র মনোভাব এবং গুমের সরাসরি নির্দেশনাই লুকিয়ে ছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ভুক্তভোগীদের সাক্ষ্য-প্রমাণ ও বিগত সরকারের নজিরবিহীন দুর্নীতি-লুটপাটের চিত্র উন্মোচিত হওয়ায় তাদের অপশাসনের আসল রূপ আজ জনগণের কাছে পরিষ্কার হয়ে গেছে বলে তিনি দাবি করেন।