রূপালী গল্পকে বাস্তবে রূপ দিতে চলেছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি
মুসাফির ক্যাফে’ সিরিজের অভূতপূর্ব সাফল্যের পর এবার পর্দার সেই রূপালী গল্পকে বাস্তবে রূপ দিতে চলেছেন জনপ্রিয় অভিনেতা বিক্রান্ত ম্যাসি। ওটিটি পর্দায় দেখা 'মুসাফির ক্যাফে'-র অভিজ্ঞতাকে সাধারণ মানুষের নাগালে পৌঁছে দিতে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের নয়নাভিরাম পাহাড়ি অঞ্চলে ‘মুসাফির ক্যাফে’ নামের দুটি আউটলেট চালু করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি পর্যটন শিল্প ও ক্যাফে সংস্কৃতিতে বিক্রান্তের এই অভিনব উদ্যোগ ভক্ত ও ভ্রমণপিপাসুদের মাঝে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।