অপ্রতিম হ/ত্যার দ্রুত বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. নাহিদা বেগমের কিশোর সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। ২০ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কুমিল্লার কোটবাড়ি বিশ্বরোড এলাকায় অবস্থান নিয়ে শিক্ষার্থীরা বিক্ষোভ প্রদর্শন করেন ও মহাসড়ক অবরোধ করেন। আন্দোলনকারীরা অপরাধীদের অনতিবিলম্বে গ্রেপ্তার, ১২ ঘণ্টার মধ্যে তদন্তের অগ্রগতি দৃশ্যমান করা এবং বিশ্ববিদ্যালয়সংলগ্ন এলাকায় শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতকরণসহ চার দফা আল্টিমেটাম দেন।