ফিফা আসিয়ান কাপের সূচি, উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ
ফুটবল বিশ্বে দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের নতুন রোমাঞ্চ নিয়ে শুরু হচ্ছে ‘ফিফা আসিয়ান কাপ ২০২৬’। ১৪টি দলকে নিয়ে প্রথমবার আয়োজিত এই টুর্নামেন্ট। উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ দল। ২৪ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত ইন্দোনেশিয়া ও হংকংয়ের যৌথ আয়োজনে হবে নতুন নামে টুর্নামেন্টের প্রথম সংস্করণ।
দুটি বিভাগে হবে আসিয়ান কাপ। ‘ডিভিশন ১’-এর লড়াইগুলো হবে ইন্দোনেশিয়ার জাকার্তা ও বান্দুংয়ে। অন্যদকে ‘ডিভিশন ২’-এর ম্যাচগুলোর আয়োজক হংকং। অতিথি দল হিসেবে ‘ডিভিশন ১’-এর ‘গ্রুপ এ’-তে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসিয়ান কাপ অভিযান শুরু করবে বাংলাদেশ।