দেশের বাজারে আবারও বাড়ানো হলো ভোজ্যতেলের দাম
দেশের বাজারে আবারও বাড়ানো হলো ভোজ্যতেলের দাম। লিটারপ্রতি বোতলজাত সয়াবিন তেলের দাম ৫ টাকা বাড়িয়ে ২০৪ টাকা নির্ধারণ করেছে সরকার। বুধবার (২ সেপ্টেম্বর) বাণিজ্য মন্ত্রণালয়ে ভোজ্যতেল ব্যবসায়ীদের সাথে বৈঠকের পর এই মূল্য সমন্বয়ের ঘোষণা দেওয়া হয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগে ১৯৯ টাকায় বিক্রি হওয়া প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল এখন থেকে গ্রাহকদের ২০৪ টাকায় কিনতে হবে। আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দরবৃদ্ধি ও আমদানি ব্যয়ের কথা বিবেচনা করে এই দাম বাড়ানো হলেও পাম অয়েলের মূল্যে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি।