ইরানের সাথে সংঘাতের পর মার্কিন সামরিক বাহিনীর উন্নত অস্ত্রভাণ্ডারে মারাত্মক ঘাটতি
ইরানের সাথে সংঘাতের পর মার্কিন সামরিক বাহিনীর উন্নত অস্ত্রভাণ্ডারে মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে, যা পূর্বের অবস্থায় ফিরিয়ে নিতে সামরিক ঠিকাদারদের অন্তত ৩ বছর সময় লাগবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি ওয়াচডগ। মার্কিন প্রতিরক্ষা দফতর, স্টেট ডিপার্টমেন্ট ও ইউএসএআইডি-এর পরিদর্শকদের যৌথ মূল্যায়নে উঠে এসেছে যে, টানা সংঘাতের কারণে ইন্টারসেপ্টর ও গাইডেড মিসাইলের ঘাটতি দেখা দেওয়ায় ওয়াশিংটনের কৌশলগত সামরিক সক্ষমতা বড় ধরণের ঝুঁকিতে পড়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের ৮টি দেশে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে অবকাঠামোগত ও ড্রোন-বিমান ক্ষয়ক্ষতির কারণে যুক্তরাষ্ট্রের সামগ্রিক প্রতিরক্ষা প্রস্তুতিতে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি হয়েছে।