নিখোঁজের একদিন পর কুবি শিক্ষকের ছেলের মরদেহ উদ্ধার: স্তব্ধ কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ও বিশিষ্ট লেখক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশিয়াত শাহরিয়ার অপ্রতিমের (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের পাশে কোটবাড়ির দক্ষিণ মোড় সংলগ্ন একটি জঙ্গল থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শুক্রবার বিকেলে বন্ধুদের সাথে ছবি তোলার কথা বলে মায়ের মোবাইল ফোন নিয়ে বাসা থেকে বের হওয়ার পর সে আর ফিরে আসেনি। অপ্রতিম কুমিল্লা বর্ডারগার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র ছিল। এই মর্মান্তিক ঘটনায় বিশ্ববিদ্যালয় পরিবার ও কোটবাড়ি এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। আমরা নিহতের আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান