১,০০০ টাকায় ১২ কেজির সিলিন্ডার ,এলপিজি কার্ড প্রকল্প নিয়ে সরকারের নতুন উদ্যোগ

দেশের নিম্নআয়ের ও প্রান্তিক পরিবারগুলোর কাছে সাশ্রয়ী মূল্যে রান্নার জ্বালানি পৌঁছাতে আগামী নভেম্বর থেকে  এলপিজি কার্ড প্রকল্প চালু করতে যাচ্ছে সরকার। এই বিশেষ উদ্যোগের আওতায় দেশের প্রায় ১ লাখ পরিবার প্রতি তিন মাসে মাত্র ১,০০০ টাকায় ১২ কেজির একটি এলপিজি সিলিন্ডার কেনার সুযোগ পাবেন। বাজারে এলপিজির বর্তমান মূল্য যাই থাকুক না কেন, কার্ডধারী পরিবারগুলো বছরে সর্বমোট ৪টি সিলিন্ডার এই নির্ধারিত ভর্তুকি মূল্যে সংগ্রহ করতে পারবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ডাটাবেজ ও মাঠপর্যায়ের তথ্যের ভিত্তিতে প্রকৃত অসচ্ছলদের প্রাধান্য দিয়ে সুবিধাভোগী নির্বাচন করা হচ্ছে। সরকারের এই পদক্ষেপ একদিকে যেমন গ্রামীণ ও শহর অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনযাত্রার খরচ কমাবে, অন্যদিকে কাঠ বা খড়কুটোর বিকল্প হিসেবে পরিবেশবান্ধব এলপিজির ব্যবহারকে আরও উৎসাহিত করবে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান