অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের ১৩ বছর বয়সী সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের নির্মম হত্যাকাণ্ডে গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছেন কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। নিখোঁজের পর জঙ্গল থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধারের ঘটনায় দুঃখ প্রকাশ করে স্থানীয় এই সংসদ সদস্য বলেন, "লজ্জা লাগছে, অপ্রতিমের মাকে আমি কী জবাব দেবো? মানুষ এতো নির্দয় হতে পারে! মাসুম ছেলেকে এভাবে খুন করতে পারে! এলাকার এমপি হিসেবে আমার কাছে সান্ত্বনার ভাষা আছে কিনা জানি না।" কিশোর অপ্রতিমের এমন নৃশংস হত্যাকাণ্ডে পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও শোকের ছায়া নেমে এসেছে, এবং ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা।