শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ১২৬ বোতল নেশাজাতীয় সিরাপ জব্দ, আটক ১

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ১২৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ (Eskuf), একটি মোটরসাইকেলসহ একজনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতভর শিবগঞ্জ সীমান্তের শাহাবাজপুর ও বিনোদপুর এলাকায় এসব অভিযান চালায় মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল কয়লাবাড়ী ভেহিক্যাল স্ক্যানারের সামনে অভিযান চালিয়ে মো. মামুন মিয়া (২৫) নামে একজনকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৩৫ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ ও একটি Pulsar 150 সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।

অপর অভিযানে চৌকা বিওপির একটি বিশেষ টহল দল বিনোদপুর ইউনিয়নের বিশ্বনাথপুর গ্রামের ঘেরার মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন আরও ৯১ বোতল Eskuf সিরাপ জব্দ করে।

দুটি অভিযানে জব্দ করা সিরাপ ও মোটরসাইকেলের মোট সিজার মূল্য ২ লাখ ৫০ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। মাদক ও চোরাচালানবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আটক ব্যক্তির বিরুদ্ধে এবং জব্দকৃত মাদক ও মোটরসাইকেলের বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান