বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ
আর্থিক অনিয়ম ও জালিয়াতির বিভিন্ন অভিযোগের মুখে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। সফরজনিত অর্থ তছরুপ, শিক্ষাগত যোগ্যতায় বিভ্রান্তি এবং জমি দখলের অভিযোগ নিয়ে সংস্থাটির অভ্যন্তরীণ তদন্ত ও দীর্ঘদিনের অবৈতনিক ছুটির প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নেন। ডব্লিউএইচও নেতৃত্বের প্রতি আস্থা হারানোর কথা উল্লেখ করে সংস্থাটির মহাপরিচালক বরাবর পাঠানো চিঠিতে তিনি পদ থেকে সরে দাঁড়ানোর বিষয়টি নিশ্চিত করেছেন।