উত্তরাখণ্ডে একের পর এক মাদ্রাসা বন্ধে কড়াকড়ি প্রশাসনিক অভিযান

রাজ্যে সরকারি নিবন্ধন ও নির্দিষ্ট মানদণ্ড না থাকার অভিযোগে একের পর এক অনিবন্ধিত মাদ্রাসা সিলগালা ও বন্ধ করে দিচ্ছে রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির নেতৃত্বাধীন সরকার রাজ্য মাদ্রাসা বোর্ড বাতিল করে নতুন শিক্ষা নীতিমালা চালুর পর দেরাদুন, হালদ্বানী ও উধম সিং নগরসহ বিভিন্ন জেলায় এই অভিযান জোরদার করা হয়েছে। প্রশাসনিক কর্মকর্তাদের দাবি, শিক্ষার গুণগত মান নিশ্চিত করা ও আইনগত কাঠামোর আওতায় আনতেই এই কঠোর পদক্ষেপ; তবে সংখ্যালঘু সম্প্রদায়ের পক্ষ থেকে প্রতিষ্ঠানগুলো বন্ধের কারণে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।

উত্তরাখণ্ডের সংখ্যালঘু কল্যাণ দপ্তরের বিশেষ সচিব পরাগ মধুকর ধাকাতে জানিয়েছেন, দেরাদুনে তিনটি মাদ্রাসার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আজাদ কলোনিতে অবস্থিত মাদ্রাসা জামিয়া-তুস-সালাম আল-ইসলামিয়া সিলগালা করা হয়েছে। একই এলাকার মাজরায় অবস্থিত মাদ্রাসা দার-ই-আরকাম এবং মাদ্রাসা দারুল উলুম রহিমিয়ার কর্তৃপক্ষ লিখিতভাবে জানিয়েছে, তারা প্রতিষ্ঠান দুটির কার্যক্রম বন্ধ করে দিয়েছে।

ঢাকাতে বলেন, ‘এখন পর্যন্ত রাজ্যে ১৭টি মাদ্রাসা সিলগালা করা হয়েছে। আরো তিনটি প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ লিখিতভাবে কার্যক্রম বন্ধের বিষয়টি নিশ্চিত করেছে। ফলে রাজ্যে মোট ২০টি মাদরাসার কার্যক্রম বন্ধ করা হয়েছে।’

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান