হরমুজ সংকটে ধাক্কা: সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে এলএনজি দিতে পারছে না কাতার

মধ্যপ্রাচ্যের হরমুজ প্রণালীতে নিরাপত্তা অনিশ্চয়তা ও আঞ্চলিক উত্তেজনার কারণে বাংলাদেশে জ্বালানি সরবরাহে বড় ধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। অস্থিতিশীল পরিস্থিতির (ফোর্স মেজার) প্রেক্ষিতে চলতি বছরের সেপ্টেম্বরের পরও বাংলাদেশকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতাধীন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ করা কাতারের পক্ষে সম্ভব হচ্ছে না।
​হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় কাতার এনার্জির জাহাজ নিয়মিত চলাচল করতে পারছে না। ফলে দীর্ঘমেয়াদি চুক্তি থেকে গ্যাস না পাওয়ায় বিকল্প হিসেবে আন্তর্জাতিক স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি কিনতে বাধ্য হচ্ছে বাংলাদেশ। এই সংকটের কারণে দেশের বিদ্যুৎ উৎপাদন ও শিল্প খাতের সরবরাহব্যবস্থায় চাপ আরও কিছু সময় অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান