ইতালিতে 'জুলাইযো/দ্ধা' আখ্যা দিয়ে অভিনেত্রী বাঁধনের ওপর হা/মলা

৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে গিয়ে ইতালিতে শারীরিক লাঞ্ছনা ও হামলার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। জানা যায়, পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে বের হলে একদল প্রবাসী বাংলাদেশি তাঁকে লক্ষ্য করে পানি, কোমল পানীয় ও ডিম ছুড়ে মারে এবং মোবাইল ফোন ফেলে দিয়ে হেনস্তা করে। এ সময় হামলাকারীরা তাঁকে ‘জুলাইযোদ্ধা’ ও ‘জুলাই জঙ্গি’ আখ্যা দিয়ে অপমান করে। ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এসে বাঁধন জানান, ২০২৪ সালের জুলাই বিপ্লবের পক্ষে অবস্থান নেওয়ার কারণেই তাঁর ওপর এই রাজনৈতিক প্রতিহিংসামূলক হামলা চালানো হয়েছে। উক্ত ঘটনায় প্রতিকার চেয়ে তিনি ইতোমধ্যে ভেনিসের স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিদেশের মাটিতে বাংলাদেশি অভিনেত্রীর ওপর এমন হামলার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে তীব্র সমালোচনার ঝড়।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান