মক্কায় ড্রোন হামলার চেষ্টা 'কালো অধ্যায়' হয়ে থাকবে: সৌদি

পবিত্র মক্কা নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি বিস্ফোরণমুখী ড্রোন ধ্বংস করেছে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা বাহিনী। এই ঘটনাকে চরম উসকানিমূলক ও সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালকি এক বিবৃতিতে সতর্ক করে জানান, পবিত্র দুই মসজিদ ও বিশ্বের কোটি কোটি মুসলমানদের নিরাপত্তা রক্ষা সৌদি আরবের জন্য ‘রেড লাইন’। ইসলামের সবচেয়ে পবিত্র ভূমিতে আঘাত হানার এই চেষ্টা বিদ্রোহী হুথিদের আন্তর্জাতিক অপরাধের ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ হয়ে থাকবে বলেও উল্লেখ করে সৌদি কর্তৃপক্ষ। অন্যদিকে হুথি বিদ্রোহীরা মক্কা লক্ষ্য করে হামলার খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং রাজনৈতিক উদ্দেশ্যে তৈরি মিথ্যা প্রচারণা দাবি করে উড়িয়ে দিয়েছে।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান