চট্টগ্রামের সকল সরকারি দপ্তরে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতের উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনারের কার্যালয়সহ সব জেলা প্রশাসকের কার্যালয় ও সরকারি দপ্তরে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করাকে ইতিবাচক বার্তা দিবে বলেন বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন।

সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অব বাংলাদেশের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ‘তামাক নিয়ন্ত্রণ আইন (সংশোধন) ২০২৬ অনুযায়ী চট্টগ্রাম বিভাগের সরকারি দপ্তরসমূহে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে করণীয়’ নিয়ে আলোচনা হয়।

সভায় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের (এনএইচএফ) পক্ষ থেকে গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (গ্যাটস) ২০১৭-এর তথ্য তুলে ধরে বলা হয়, বাংলাদেশে ৩ কোটি ৭৮ লাখ প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করেন। প্রায় ৩ কোটি ৮৪ লাখ প্রাপ্তবয়স্ক পরোক্ষ ধূমপানের শিকার হন। কর্মক্ষেত্রে ৪২ দশমিক ৭ শতাংশ, রেস্টুরেন্টে ৪৯ দশমিক ৭ শতাংশ এবং গণপরিবহনে ৪৪ শতাংশ প্রাপ্তবয়স্ক পরোক্ষ ধূমপানের শিকার হন।

সভায় বলা হয়, এই বছর চিকিৎসা সাময়িকী দ্য ল্যানসেট পাবলিক হেলথে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ২০২৩ সালে বিশ্বে পরোক্ষ ধূমপানের কারণে প্রায় ১৬ লাখ ৬০ হাজার মানুষ মারা গেছেন।

এনএইচএফ-এর রিসার্চ অ্যান্ড এপিডেমিওলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. সোহেল রেজা চৌধুরী বলেন, “নির্দিষ্ট ধূমপান এলাকা অধূমপায়ীদের পরোক্ষ ধূমপান থেকে কার্যকর সুরক্ষা দিতে পারে না। তাই সরকারি-বেসরকারি অফিসসহ জনসমাগমস্থলে শতভাগ তামাকমুক্ত পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন”।

সভায় অফিস আদেশ জারি, দৃশ্যমান ‘নো স্মোকিং’ সাইনেজ স্থাপন, ফোকাল ব্যক্তি নির্ধারণ, অভিযোগ গ্রহণ ও প্রতিকার এবং নিয়মিত তদারকির ওপর গুরুত্ব দেওয়া হয়। ড. জিয়াউদ্দীনের সভাপতিত্বে বিভাগের ১১ জেলার জেলা প্রশাসক এবং বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান