আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নেই: স্পিকার
নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার আলোকে মন্তব্য করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আগামী ১০ বছরেও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। অতীতের নির্বাচনে সাধারণ ও যোগ্য প্রার্থীরা অংশ নিতে পারেনি উল্লেখ করে স্পিকার একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী ব্যবস্থা তৈরির ওপর জোর দেন, যাতে দেশের সর্বস্তরের মানুষ নির্বাচনে অংশ নিতে পারে। এছাড়া, ভোলায় পর্যাপ্ত প্রাকৃতিক গ্যাসের মজুত থাকায় স্থানীয় জনগণের দীর্ঘদিনের গ্যাস সংকটের ন্যায্য দাবি নিয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করবেন বলেও তিনি আশ্বস্ত করেন।