১২ সন্তানের মা হওয়া সহজ কোনো কাজ নয়, আর সেই ক/ ঠিন দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবেই এবার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পেলেন এক নারী

১২ সন্তানের মা হওয়া সহজ কোনো কাজ নয়, আর সেই 
ক/ ঠিন দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবেই এবার রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা পেলেন এক নারী। রাশিয়ায় বিশাল পরিবার গড়ে তোলা এবং সন্তানদের সঠিকভাবে বড় করার দৃষ্টান্ত স্থাপন করায় তাঁকে এই বিশেষ পদক দেওয়া হয়েছে।

সাত ছেলে ও পাঁচ মেয়েসহ ১২ সন্তানকে লালন-পালন করে বড় পরিবার গড়ে তোলার স্বীকৃতি হিসেবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছ থেকে রাষ্ট্রীয় সম্মাননা পেয়েছেন বুরলিয়াত মেজিদোভা। মুসলিম অধ্যুষিত দাগেস্তান অঞ্চলের বাসিন্দা এই নারীকে ২০২৬ সালের ১ জুন আন্তর্জাতিক শি' শু দিবস উপলক্ষে মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে ‘মাদার হিরোইন’ বা ‘বীরমাতা’ পদক দেওয়া হয়। তাঁর সবচেয়ে ছোট সন্তানের জন্ম ২০২৫ সালের ডিসেম্বরে। স্বামীর সঙ্গে মিলে তিনি ১২ সন্তানকে বড় করে তুলছেন।

রাশিয়ায় ১০ বা তার বেশি সন্তান জন্ম দিয়ে যথাযথভাবে লালন-পালন করা মায়েদের এই বিশেষ সম্মাননা দেওয়া হয়। ২০২২ সালে পুনরায় চালু করা এই পদকের অন্যতম উদ্দেশ্য বড় পরিবার গড়ে তোলা এবং সন্তান প্রতিপালনে মায়েদের অবদানকে স্বীকৃতি দেওয়া। 

Popular posts from this blog

চোখের জলে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন নেইমার

বিদেশি ঋণ ছাড়াল ১১৩ বিলিয়ন ডলার

হারতে বসলে ইসরাইলের পক্ষে আমরা যুদ্ধে নামবো: উগান্ডার সেনাপ্রধান