পরিবেশবান্ধব ও আধুনিক পরিবর্তন আনতে যুক্ত হতে যাচ্ছে ১,০০০ বৈদ্যুতিক বা ই-বাস
আগামী তিন বছরে দেশের গণপরিবহন ব্যবস্থায় পরিবেশবান্ধব ও আধুনিক পরিবর্তন আনতে যুক্ত হতে যাচ্ছে ১,০০০ বৈদ্যুতিক বা ই-বাস। এর মধ্যে রাজধানী ঢাকায় ২০০টি এবং ঢাকার বাইরে বিভিন্ন রুটে ৮০০টি বৈদ্যুতিক বাস চলাচল করবে। সাধারণ নাগরিকদের যাতায়াত আরও আরামদায়ক, সাশ্রয়ী ও দূষণমুক্ত করার এই উদ্যোগ নগরবাসীর জীবনযাত্রার মান উন্নয়নে এক যুগান্তকারী ভূমিকা রাখবে।