বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এই কমিশন বাণিজ্যের বার্ষিক পরিমাণ আনুমানিক ১,৮৬১ কোটি টাকা
দেশের স্বাস্থ্য খাতে দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে এসেছে বাংলাদেশ হেলথ ওয়াচের ২০২৫–২৬ সালের এক গবেষণায়।
গবেষণা অনুযায়ী, রোগীদের নির্দিষ্ট ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করাতে পাঠানোর বিনিময়ে চিকিৎসকেরা পরীক্ষার ফির ২০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিশন পান। বড় ডায়াগনস্টিক সেন্টারগুলোতে এই কমিশন বাণিজ্যের বার্ষিক পরিমাণ আনুমানিক ১,৮৬১ কোটি টাকা।
শুধু তাই নয়, সরকারি হাসপাতালে আকস্মিক পরিদর্শনে প্রায় ৪০ শতাংশ চিকিৎসককে কর্মস্থলে অনুপস্থিত পাওয়া গেছে। সরকারি চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় ৪৫৯ কোটি টাকার ক্ষতি এবং ২৮৩ কোটি টাকার সরঞ্জাম অব্যবহৃত পড়ে থাকার তথ্যও উঠে এসেছে।
গবেষকদের মতে, দুর্বল জবাবদিহি, স্বার্থের সংঘাত ও তদারকির অভাবই এই দুর্নীতির অন্যতম কারণ।